গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হককে খানসামা উপজেলা প্রেসক্লাবের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

মঙ্গলবার (৫অক্টোবর) বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে পাকেরহাট সরকারী কলেজ মাঠে আলোচনা সভার পূর্ব মুহূর্তে খানসামা উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজ ফারাজুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ নুরনবী ইসলাম ও মহিলা বিষয়ক সম্পাদক নুপুর নাহার তাজ মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় প্রেসক্লাবের অন্যান্য সদস্য গন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।