প্রেস বিজ্ঞপ্তিঃ রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বলেছেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আরজেএফ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান সেকেন্দার আলমের উপর হামলাকারী সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি পেতেই হবে। তারা যতবড় শক্তিশালীই হোক আইন সবার জন্য সমান। আরজেএফ চেয়ারম্যান বলেন, আজকে ঈদের দিন। পবিত্র এই দিনে তার অবুঝ সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের বাড়ীতে রেখে স্ব-স্ত্রীক হাসপাতালে শারীরিক যন্ত্রনায় কাতরাতে হচ্ছে। এর হিসাব ঐ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের পেতে হবে। সাংবাদিক সেকেন্দার এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আলফাডাঙ্গা, কাশিয়ানী ও মধুখালীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ হয়েছে। ঈদের ছুটির পর সারাদেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করবে আরজেএফ। এ ছাড়াও দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে ঢাকা রেঞ্জের ডিআইজি, ফরিদপুর পুলিশ সুপার ও মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের সাথে মতবিনিময় করা হবে। আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম আরও বলেন সন্ত্রাসীরা ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেস্টা করছে। তারা কোন চেস্টাতেই হামলার ঘটনার দায় এড়াতে পারবে না। ১৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেকেন্দার আলম শেখকে দেখতে গিয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের আরজেএফ চেয়ারম্যান এসব কথা বলেন। এ সময় আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সহধর্মিণী ও আরজেএফ এর দপ্তর সম্পাদক মাহবুব আরা দুলু উপস্থিত ছিলেন।