
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রিপোর্টার্স এসোশিয়েন(সিআরএ) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সফল সংগঠন হিসেবে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়েছে।
গত ২২ নভেম্বর শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই যোদ্ধা মিলনায়তনে সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভা, স্মৃতিচারণ, সন্মাননা প্রদান ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক, পুলিশ ও জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রকাশ থাকে যে, এস এম জহিরুল ইসলাম ১৯৯০ সাল থেকে বরিশাল জেলার মুলাদী উপজেলায় সাংবাদিকতা শুরু করেন। তিনি ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি মুলাদী প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন। ১৯৯৪ সাল থেকে এস এম জহিরুল ইসলাম ঢাকায় সাংবাদিককতার সাথে যুক্ত হয়ে বিভিন্ন জাতীয় সাপ্তাহিক, দৈনিক পত্রিকা ও টেলিভিশনে কাজ করেন। বর্তমানে তিনি দৈনিক ঘোষণার প্রধান নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এস এম. জহিরুল ইসলাম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন( ডিইউজে) এর সিনিয়র সদস্য ও তৃনমুল সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। সিআরএ সম্মাননা পাওয়ায় তাকে বিভিন্ন পেশাজীবি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।