বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে অভিযান চালিয়েছেন ভারতের কর কর্মকর্তারা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানা গেছে।
বিবিসির এক কর্মকর্তা এএফপিকে জানান, কর কর্মকর্তারা তাদের সব ফোন বাজেয়াপ্ত করেছেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ দিল্লির বিবিসি ভবন ঘেরাও করে রেখেছে।
ভবনে কেউ যাতে প্রবেশ করতে না পারে এবং ভবনটি থেকে কেউ যাতে বের হতে না পারেন সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তথ্যচিত্র প্রকাশের কয়েক সপ্তাহ পর এ অভিযান চালানো হলো। বিবিসির তথ্যচিত্রে ২০০২ সালে গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার সময় মোদির ভূমিকা তুলে ধরা হয়, যা দেশটিতে ‘বিতর্ক’ সৃষ্টি করে।
তথ্যচিত্রটি ভারতে নিষিদ্ধ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।