
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলমের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন সদ্য গঠিত বোয়ালমারী রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলমের অফিসে এ ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় এক
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, পুলিশ জনগণের বন্ধু। আশা করি রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশকে সার্বিক সহযোগিতা করবেন। এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালমারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি তৈয়বুর রহমান কিশোর, সহ-
সভাপতি সৈয়দ তারেক মো. আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মো. হুসাইন মিয়া, সদস্য মো. আজিজুল মোল্যা, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।