
শেখ মোস্তফা কামাল,কেশবপুর(যশোর)প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) বিকেলে পৌর শহরের টাইগার পয়েন্টে উপজেলা শাখা কার্যালয়ে ওই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
- উক্ত মাসিক সভায় ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মঞ্জুরুল হোসেন ডবলু, যুগ্ন-সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তুষার কান্তি সাহা, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনি।
অনুষ্ঠানে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটিতে সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিদের স্থান দিয়ে আগামীতে সংগঠনের কার্যক্রম আরো বেগবান ও তরান্বিত করতে হবে বলে মাসিক সভায় উপস্থিত নেতৃবৃন্দের আলোচনা ও মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সদস্য রবিউল ইসলাম, জয়দেব দাস সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।