
কলম কথা ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষ্যে মণিরামপুরসহ দেশের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সৃষ্টিকারী-প্রতিষ্ঠাতা, বাংলাদেশ প্রেস কাউন্সিল কতৃক বিচারপতি নিজামুল হক নাসিম মহোদয়ের নিকট থেকে সনদপত্র প্রাপ্ত সাংবাদিক সুমন চক্রবর্তী।
শুক্রবার (০৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি।
বিবৃতিতে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও ঈদে মিলাদুন্নবী, শারদীয় দুর্গোৎসব ও জন্মাষ্টমী, বড়দিন এবং বুদ্ধ পূর্ণিমা বাংলাদেশের জাতীয় ও সার্বজনীন উৎসব। এ উৎসবগুলো সর্বস্তরের মানুষকে ধর্মের সীমানা ছাড়িয়ে ঐক্যবদ্ধ করে। এটাই বাংলাদেশের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি।
সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। মানুষে মানুষে বিভেদ ও বৈষম্য অবসানে সকল ধর্মকেই নিজস্ব স্বকীয়তা বজায় রেখে একসাথে এগোতে হবে যা বৈষম্য ও শোষণহীন সার্বজনীন সমাজ প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে।
সবশেষে, পবিত্র ঈদে সবার কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।