
মোঃ রিয়াদ গাজী, নলছিটি, ঝালকাঠিঃ
ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. সানিয়া আক্তার (২৯) করোনায় মৃত্যু বরণ করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায় সানিয়া আক্তার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আজ বুধবার সকাল ১০টার দিকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । ১৪ জুলাই তার করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।
তিনি ১৯৯২ সালের ১ আগস্ট নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার হোগলাকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর দশম বিজেএস (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) পরীক্ষার মাধ্যমে ২০১৮ সালের ১ মার্চ চাকরিতে যোগদান করেন।
সানিয়া আক্তার বিবাহিত। তার স্বামী এএইচএম ইমরানুর রহমান ঝালকাঠিতেই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।