
জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পিতা আলহাজ্ব মো. শরীফ উদ্দিন মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
আজ সোমবার সন্ধ্যা ৭টায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি প্রায় দেড় মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, তিনকন্যা, এক ভাই, দুই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জয়পুরহাট জেলার পাঁচবিবি স্টেডিয়ামে এবং বেলা ১২টায় জয়পুরহাট সদর উপজেলার নিজ গ্রাম রামকৃষ্ণপুরে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।