ডা. আজাদ খান,ব্যুরো প্রধান (ময়মনসিংহ): জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের রৌহারকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলী মাষ্টার (৭০) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ০৪ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (০১ জুলাই) বিকালে নিজ উঠানে পানি নিষ্কাশনের কাজ করতে গেলে প্রতিবেশী মৃত ফুলু মিয়ার ছেলে দুখু (৪২), আরিফ (২৫) ও রুবেল (৩০) এবং হারুনের ছেলে ছোটন (৩০), লাজু (৩৫) ও হযরতের ছেলে মাহমুদুল (২০) গংরা সাদেক আলীর উপর চড়াও হয়ে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দিলে ঘটনাস্হলে মারা যায় বীর মুক্তি যোদ্ধা সাদেক আলী।
বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলী ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের রৌহারকান্দা গ্রামের বাসিন্দা এবং ইসলামিয়া কামিল মাদ্রাসার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।
তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার বীর মুক্তি যোদ্ধা সাদেক আলী হত্যার ন্যায় বিচার দাবী করেছেন।
ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানাট অফিসার ইনচার্জ (ওসি) মাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।