
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, কবিকুঞ্জের উপদেষ্টা, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগর সভাপতি প্রফেসর ড. সুজিত কুমার সরকার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
আজ মঙ্গলবার (৮ নভেম্বর) এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।
শোক বার্তায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় প্রফেসর ড. সুজিত কুমার সরকার এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোরে পরিবারসহ সেন্টমার্টিনে অবস্থানকালে হার্ট অ্যাটাকে পরলোক গমন করেন প্রফেসর ড. সুজিত কুমার সরকার।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।