প্রবল শক্তি নিয়ে সন্ধ্যায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অশনি
প্রবল শক্তি নিয়ে সন্ধ্যায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অশনি

প্রবল শক্তি নিয়ে আজ সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অশনি। বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের জেরে সোমবার থেকে ভারি বৃষ্টিপাত শুরু হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। আজ আন্দামানে আছড়ে পড়তে পারে চলতি বছরের প্রথম ঘূর্ণিঝড়।
ঘূর্ণিঝড় ‘অশনি’ মঙ্গলবার উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর মিয়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশ উপকূলে পৌঁছাবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের বিজ্ঞানী আর কে জানামনি জানান, সোমবার সকালের মধ্যে বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপ তৈরি হবে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর শক্তিও বাড়তে থাকবে, বিকালের মধ্যেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যদি আবহাওয়ার হঠাৎ কোনো বড় পরিবর্তন না হয়, তবে সন্ধ্যার মধ্যে তা ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।