দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভবনা
দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভবনা

দেশের আটটি বিভাগের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের অন্য বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বর্তমানে যশোর, কুষ্টিয়া ও সাতক্ষীরা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আগামীকাল রবিবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।