অদ্য বৃহস্পতিবার (২৬ মে) সকালে স্বাবলম্বী উন্নয়ন সমিতি ‘র উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহযোগিতায় জামালপুর সদর উপজেলার উপজেলা নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা স্বাবলম্বী উন্নয়ন সমিতির বর্তমান ঠিকানা- ফুলবাড়ীয়া (মন্ডলপাড়া)- য় অফিসের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত থাকেন- জামালপুর সদর থানার এস আই জ্যোৎস্না আক্তার, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান , পলাশগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষীকা উম্মেতারা আক্তার , জামালপুর সদরের রানাগাছা, রশিদপুর কেন্দুয়া ও মেষ্টা (৪ ইউনিয়ন)-এর ১৬ টি গ্রামের নারী নেত্রীবৃন্দ, কিশোর-কিশোরীর প্রতিনিধিসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।
সভায় প্রত্যেকেই তাঁর এলাকা/পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া নানা ঘটনার বিষয়ে মুক্ত আলোচনার মাধ্যমে মতামত প্রকাশ করেন।
অনুষ্ঠানে মুল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারী ও কণ্যাশিশুর অধিকার ও সুরক্ষার নিশ্চিত করন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব এস এম রেজাউল হক মামুন।
এছাড়াও প্রকল্প কর্মী মাইদা জান্নাত এবং এস এম কাওসার সভায় সার্বিক সহায়তা করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।