
আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত মতাদর্শ ভিত্তিক আর্ন্তজাতিক সেবামূলক সংগঠন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) সালতানাত অফ ওমান কেন্দ্রীয় পরিষদের আওতাধীন এপি শাখার অভিষেক অনুষ্ঠান অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। হাফেজ শহীদুল ইসলাম পারভেজ এর কোরআন তেলাওয়াত ও নাতে-এ রাসূল (দঃ) পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একেএমবি এপি শাখার সম্মানিত সভাপতি, মাওলানা মুহাম্মদ এয়াকুব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএমবি কেন্দ্রীয় পরিষদের সভাপতি, মাওলানা মুহাম্মদ ইব্রাহিম সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একেএমবি কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম তাহেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএমবি কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম দুলাল ও এপি শাখার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আগত বক্তাগন বলেন, সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসুলুল্লাহর (দঃ) আদর্শকে সমাজের সর্বত্রে প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে কোরআন-সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য নির্ভেজাল ঈমান আকিদা হেফাজতকারী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাধ্যমে মাঠে ময়দানে সুন্নী মুসলিম জাতিকে সংঘবদ্ধভাবে কাজ করে যাওয়ার উদাত্ত আহবান জানান। পুনঃগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করিয়ে অভিষিক্ত করান একেএমবি কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম তাহেরী। পরিশেষে দূর-দূরান্ত থেকে সম্মেলনে আগতদের ধন্যবাদ জানিয়ে মুসলিম উম্মাহ, দেশ জাতির মঙ্গল ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কর্মী সম্মেলনের সফলতা কামনা করে মুনাজাত ও দোয়া করেন প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ ইব্রাহিম সাহেব।তাবারুক গ্রহন শেষে অনুষ্ঠান সমাপ্তি হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।