গনবিরোধী কর্তৃত্ববাদী, জ্বালানী তেল, সার, পরিবহনের ভাড়াসহ সকল দ্রব্যের মুল্য বৃদ্ধি এবং পুলিশের গুলিতে ভোলায় ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এবং নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লালমনিরহাট সদর কুলাঘট ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল কুলাঘাট ইউনিয়নের খাটামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বের হয়ে গোটা ওয়ার্ড প্রদক্ষিণ করে আউলিয়ারমাঠ আলোকদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শিবেন্দ্র নাথ রায় কার্জি শিবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুলাঘাট ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও কুলাঘাট ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহেব আলী,
কুলাঘাট ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ আসাদুল হক প্রমূখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।