
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় শফিকুল ইসলাম(৪০) নামে এক অটো চালকের বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার রাত ১১টায় উপজেলার মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শফিকুল ইসলাম (৪০) উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের চৌমহনী বাজার পাহারাদার হাফেজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম দীর্ঘদিন হতে ব্যাটারী চালিত অটো চালাতেন গতকাল সোমবার রাত ১১টার দিকে নিজ বাড়ীতে অটো চার্জ দিতে গিয়ে এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি।বাড়ীর লোকজন শফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।