ছবি | দৈনিক কলম কথা
ছবি | দৈনিক কলম কথা

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় আজ ১০ ই মে সন্ধ্যায় মানবতার ডাকে সাড়া দিয়ে রুদ্র মাহমুদ রাসেল ও তার সহ যোদ্ধাদের নিয়ে শুন্য থেকে ৬ বছর পর্যন্ত বয়সীদের মধ্যে ৫০০ জন ছিন্নমূল ও পথশিশুদের মাঝে ৫ টাকায় ঈদ উপহার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাটিকামারী কলেজের আই.সি.টি. শিক্ষক মোঃরাকিব হাসান, মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃজব্বারুল আলম, মুকসুদপুর কলেজ ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোঃরিয়াজ আহমেদ রাজ, রুবেল, জিসান, সারোয়ার, রাকিব এছাড়া আরও উপস্থিত ছিলেন অন্যান্য সন্মানিত ব্যাক্তিবর্গ।
এ সময় আজকের এই মানবতার দোকান ৫ টাকায় ঈদ উপহার এর মহান উদ্যোক্তা রুদ্র মাহমুদ রাসেল বলেনঃ আমার এই ঈদে একটাই স্বপ্ন ছিল সেটা হচ্ছে ছিন্নমূল ও পথশিশুদের মুখে হাসি ফোটানো।
আলহামদুলিল্লাহ আজ আমি আনন্দিত ও অনেক খুসি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং আমার এই মানবিক কাজে আমার সহ যোদ্ধারা যারা আমাকে সার্বিক ভাবে সহযোগিতা করেছে তাদের সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ ও তাদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা রইলো।রুদ্র মাহমুদ রাসেল এর এই মহান উদ্যোগ কে এলাকাবাসী তাকে ধন্যবাদ জানায় এবং তাকে তার কাজে উৎসাহিত করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।