
নিজস্ব প্রতিনিধি: মুলাদী উপজেলা সমিতি ঢাকার আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সুলতান আহমেদ এফসিএসহ সকল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে আগামী ২৪ মে ২০২৫, শনিবার ঢাকার ১৫/২ তোপখানা রোডস্থ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) অডিটোরিয়ামে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, পরিবহন কমিশনার মোঃ খায়রুল কবীর মেনন। সভাপতিত্ব করবেন মুলাদী উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মোল্লা। উক্ত অনুষ্ঠান সফল করতে সকলকে অনুরোধ জানিয়েছেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ কাজী ইকবাল হোসেন চৌধুরী।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।