মামুনুর রশীদ মামুন ,কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি- নদীর ওপর বিরূপ আচরণ, দখল, অ‌বৈধ ড্রেজা‌রে অপ‌রিক‌ল্পিত বালু উ‌ত্তোলন আর ভাঙনে নদী‌কে মৃতপ্রায় ক‌রে কীভা‌বে পরি‌বে‌শ বিপর্যয়ের দি‌কে ঠে‌লে দেওয়া হ‌চ্ছে তার বর্ণনা কর‌লেন নদী পা‌ড়ের বা‌সিন্দারা।

বুধবার (১৭ ন‌ভেম্বর) দুপু‌রে ধরলার পশ্চিম তী‌রে প্রায় তিন ঘন্টাব‌্যাপী কু‌ড়িগ্রাম জেলা নদী সংলা‌প অনুষ্ঠা‌নে এসব বিষয় তু‌লে ধ‌রেন নদী তীরবর্তী বা‌সিন্দারা। ‘চ‌লো নদীর কথা শু‌নি’ শি‌রোনা‌মে প‌রি‌বেশবাদী সংগঠন বাংলা‌দেশ প‌রি‌বেশ আইনবিদ স‌মি‌তি (‌বেলা) এ সংলা‌পের আ‌য়োজন ক‌রে।

নদী বিষয়ক এ সংলাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, রিভারাইন পিপলের পরিচালক ও বেগম রো‌কেয়া বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, পরিবেশ অধিদপ্তর রংপুর কার্যালয়ের উপ-পরিচালক মো. মেজবাবুল আলম, কুড়িগ্রামের জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, কু‌ড়িগ্রামের পাব‌লিক প্রসি‌কিউটর এডভোকেট এসএম আব্রাহাম লিংকন, বেলা’র উত্তরাঞ্চলের সমন্বয়কারী তন্ময় সান্যাল প্রমুখ।

অনুষ্ঠানে ধরলা, তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্রসহ জেলার বি‌ভিন্ন নদ নদী এবং বু‌ড়ি তিস্তা ও চা‌কিরপাশা খা‌লের দখলসহ বি‌ভিন্ন সমস‌্যার কথা তু‌লে ধরা হয়।

অ‌বৈধ ড্রেজার ব‌সি‌য়ে কীভা‌বে নি‌র্বিচা‌রে নদী থে‌কে বালু উ‌ত্তোলন ক‌রে নদী ভাঙন তরা‌ন্বিত করা হ‌চ্ছে এবং কীভা‌বে মানুষ আবা‌দি জ‌মিসহ বসত‌ভিটা হারা‌চ্ছে সংলা‌পে সেসব ভোগা‌ন্তির কথা তু‌লে ধ‌রেন অংশগ্রহণকারীরা।

এছাড়াও নদী দখল, দূষণ,নদীতে বাঁধ দিয়ে মৎস্য চাষ ইত্যাদি বিষয় তু‌লে ধ‌রে কুড়িগ্রামের সকল নদীর এ ধরনের সমস্যা দূর করে নদীগুলোর স্বাভা‌বিক প্রবাহ চালু রাখার দাবি জানানো হয়।

বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান সংলা‌পে অংশগ্রহণকারী ভুক্ত‌ভোগী‌দের আশ্বস্ত ক‌রে ব‌লেন, ‘ দখল-দূষণ এবং অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নি‌তে আই‌নি সহায়তার প্রয়োজন হ‌লে আমা‌দের সর্বাত্মক সহ‌যোগীতা থাক‌বে।’