কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে করোনা প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ একশত অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে মৈত্রী ভলান্টিয়ার্সের পক্ষ থেকে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে ওই খাদ্যসামগ্রী দেওয়া হয়। প্রত্যেক পরিবারকে খাদ্যসামগ্রী হিসবে দেওয়া হয়েছে চাল, ডাল, তেল, আলু ও লবণ।

উপজেলা মৈত্রী ভলান্টিয়ার্সের আহবায়ক রবিউল ইসলামের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, যশোর জেলা মৈত্রী ভলান্টিয়ার্সের আহবায়ক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সদস্য তরিকুল ইসলাম তারু, চন্দন বিশ্বাস, মনজুরুল আলম, শাহরিয়া সাথী, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী,ন্যাশনাল প্রেস সোসাইটির উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, সদস্য অলিয়ার রহমান, খেলাঘর আসরের আহ্বায়ক আব্দুল মজিদ (বড় ভাই) মৈত্রী ভলান্টিয়ার্স কেশবপুর শাখার যুগ্ন আহ্বায়ক শিমুল মন্ডল, সূর্য তরুণ খেলাঘর আসরের সভাপতি আমিনুর রহমান বুলবুল , মৈত্রী ভলান্টিয়ার্সের উপজেলা শাখার সদস্য আব্দুর রহমান,মেহেদী হাসান, লিটন হোসেন (১) লিটন হোসেন ( ২) ও সংগঠনটির উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

করোনাকালে মৈত্রী ভলান্টিয়ার্স অসহায় মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি ইতিপূর্বে এ উপজেলার মানুষের জন্য সুরক্ষা সামগ্রী হিসেবে অক্সিজেন, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়েছেন।