সাতক্ষীরা জেলার মাটি ও মানুষের প্রিয় সংগঠন জনকল্যাণ সংস্থা ০৮ ই সেপ্টেম্বর ২০২৩ রোজ শুক্রবার বিকাল তিনটায় সিলেটের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ হলরুমে পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয় ।
ডক্টর তাহমিনা ইসলামের হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন জনকল্যাণ সংস্থার প্রধান সমন্বয়ক মোঃ মারুফ হাসান , কার্য্য নির্বাহী সদস্য ফিরোজ কবির , জনকল্যাণ সংস্থা সিলেটের সমন্বয়ক হেলাল আহমেদ।
জনকল্যাণ সংস্থা কয়েক বছর ধরে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে । জলবায়ু সুবিচারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে মানুষকে সচেতন এবং প্রতিবাদ মূলক আন্দোলন করে ।
জনকল্যাণ সংস্থা ৫৯ টি ক্লাইমেট স্ট্রাইক , ফুটবল ফর ক্লাইমেট জাস্টিস , সরকারি সেবাতে সুপেয় পানি , ভিন্ন পদ্ধতিতে শিশুদের অনলাইনস গেম আসক্তি থেকে মুক্ত করে খেলার মাঠে অবস্থান করানো ।
বৃক্ষরোপণ , যৌতুক, বাল্য বিবাহ মাদক, নারীর প্রতি সহিংসতা , শিশু শ্রম, ইত্যাদি বিষয়ের ওপর প্রতি সপ্তাহে একটি করে কমিউনিটি ডায়লগ এর মাধ্যমে কমিউনিটি মানুষকে সচেতন করা ইত্যাদি কাজ অব্যাহত রাখছে ।
জনকল্যাণ সংস্থা কার্যনির্বাহী সদস্য মোঃ ফিরোজ কবির জানাই পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড তাদের কার্যক্রম আরো সামনে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।