
ঠাকুরগাঁওয়ে শতাধিক মানুষকে নিয়ে ইফতার প্রোগ্রাম করেছে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নিল৷
বুধবার(০৬ মার্চ) জেলার বালীয়াডাঙ্গী উপজেলার বিশ্রামপুর এলাকায় ইফতার প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়৷ ইফতারে অত্র এলাকার সকল শ্রেণী প্রেশার মানুষ উপস্থিত ছিলেন।
সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নিলের প্রতিষ্ঠাতা ফয়সাল ফুসু বলেন,সমাজে এখনও অনেক মানুষ আছেন যারা ভাল খাবার দিয়ে ইফতার করতে পারেননা। আমরা চেষ্টা করছি সেই সমস্ত মানুষদের জন্য একবেলা ভাল খাবার দেওয়ার। রমজানের শুরু থেকেই দেশের বিভিন্ন জেলায় আমরা ইফতার প্রোগ্রাম করছি। সেই ধারাবাহিকতায় আজকে ঠাকুরগাঁওয়ে ইফতার প্রোগ্রাম করা হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে আমরা আরও বিভিন্ন এলাকায় ইফতার প্রোগ্রাম করতে পারব৷
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।