
“মানবতার সেবাই মূল লক্ষ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে৷ ঠাকুরগাঁও থেকে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে এটি গঠন করা হয়েছে৷
রোববার (১৩ মার্চ) বিকেলে দশ মাসের জন্য সিঙ্গাপুরে অবস্থানরত আব্দুল হালিমকে সভাপতি ও মালেশিয়ায় অবস্থানরত সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে ১৩৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের প্রধান উপদেষ্টা কামাল হোসেন৷
সংগঠনটির প্রধান উপদেষ্টা কামাল হোসেন বলেন,বিগত ছয় মাসে আগে একটি আহব্বায়ক কমিটি গঠন করা হয়৷ সে কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আগামী দশ মাসের জন্য ১৩৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নব কমিটির হাত ধরে ভাল কিছু পাওয়া যাবে বলে আমি আশা করছি৷ সেই সাথে নব কমিটির মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সমাজের পিছিয়ে পরা মানুষেরা স্বাবলম্বী হবে। সমাজের অসহায়,অস্বচ্ছল ও দুস্থ মানুষের উপকার হবে এ সংগঠনটির মাধ্যমে।
নব-নির্বাচিত সভাপতি মোঃ হালিম বলেন,আমরা দেশের বাইরে অবস্থান করি।বাইরের দেশে আমরা বিভিন্ন জন বিভিন্ন সেক্টরে কাজ করি। মূলত জেলার সকলে মিলে আমাদের একতা ও ঐক্যবদ্ধ থাকার জন্য এ সংগঠনের পথচলা৷ পাশাপাশি আমাদের জেলার যারা অসহায় ও দুস্থ মানুষ রয়েছেন তাদের পাশে দাড়ানোর চেষ্টা করছি। সকলের সার্বিক সহযোগিতা পেলে আমরা আমাদের নিজ জেলার জন্য পাশাপাশি দেশের জন্য ভাল কিছু করতে পারব ইনশাআল্লাহ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।