বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন পথশিশুদের মাঝে চকলেট ও উপহার সামগ্রী বিতরণ করেছেন।
শুক্রবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে রাস্তায় থাকা, রাস্তার পাশে কেলতে থাকা শিশুদের মাঝে চকলেট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

হঠাৎ করে ইউএনওকে পেয়ে এবং ইউএনওর নিকট থেকে চকলেট ও উপহার পেয়ে শিশুরা অনেক খুশি। এ সময় আরও উপস্থি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আমিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।