ছবি | দৈনিক কলম কথা
ছবি | দৈনিক কলম কথা

যশোরের মনিরামপুর উপজেলার পৌর এলাকার বিজয়রামপুর মধ্যপাড়া মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ছাত্রী ও শিক্ষদের মাঝে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ পহেলা মে ১৮ রমযান শনিবার পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে মনিরামপুর উপজেলার পৌর এলাকার বিজয়রামপুর মধ্যপাড়া মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা দেব বিশ্বাস বিভাগীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক তহিদুল ইসলাম তানভীর জিহাদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিজয়রামপুর মধ্যপাড়া মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক হাফেজ মোঃ আবদুল্লাহ আল মামুন সহকারী পরিচালক মুফতী আমীন বিন মামুন নুরানী শিক্ষক হাফেজ মোঃ আমিনুর রহমান মক্তব শিক্ষক হাফেজ হেলাল উদ্দিন হাফেজ ইলিয়াস সহ মাদ্রাসার ছাত্র ছাত্রীরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।