বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় সোসাইটি ফর সোসাল সার্ভিস’র (এসএসএস) ঋণ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন
ঘোষনা করা হয়েছে।

বাঘারপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়াডের্র (পাইলট স্কুলের উত্তর পাশে) আবাসিক ভবনে সকাল ১০টায় এ কার্যক্রমের আয়োজন করা হয়।

শাখা ব্যবপক মইনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ।

বিশেষ অতিথি ছিলেন এসএসএস’র মনিটরিং কর্মকর্তা আবু তাহের, জোনাল ম্যানেজার অলোক সেন, এরিয়া ম্যানেজার রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপ¯ি’ত ছিলেন, ব্যবসায়ী ইসমাইল হোসেন, সাংবাদিক প্রদীপ বিশ্বাসসহ ঋণ গ্রহনকারীরা।