
নিজস্ব প্রতিনিধি: যশোর অঞ্চলের মণিরামপুর এরিয়ার জলাবদ্ধতা-প্রবণ এলাকায় আর্থিক উন্নয়নের লক্ষ্যে ব্র্যাকের পক্ষ থেকে উন্নত জাতের খাকি ক্যাম্পবেল হাঁস বিতরণ করা হয়েছে।
গত ৬ আগস্ট ব্র্যাক মণিরামপুর শাখা অফিসে আয়োজিত জলাবদ্ধ এলাকায় বিনামূল্যে হাঁস বিতরণ প্রোগ্রামে ৪৬ জনকে ৬ পিচ করে সর্বমোট ২৭৬ পিচ হাঁস দেওয়া হয়েছে।
এসপিএম হাফিজুর রহমান ভাইয়ের তত্ত্বাবধানে এবং শ্রদ্ধেয় সিনিয়র আরএম ভৈরব বিশ্বাস দাদার সহযোগিতায় মনিরামপুর শাখা অফিসে সদস্য ও সদস্যের বাইরের ট্রেনিং সহ হাঁস বিতরণ করা হয়। হাঁস পাওয়ার পর সবাই খুশি হয়ে ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।