মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে “শ্যামকুড় ইউনাইটেড ব্রাদার্স এ্যাসোসিয়েশন” গ্রুপ কর্তৃক আয়োজিত ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চিনাটোলা বাজারের রিজু-কাজল জুটি। গত ১০ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় শ্যামকুড় উত্তরপাড়া মুনসুর মোড় সংলগ্নে খেলাটি নকআউট পর্বে অনুষ্ঠিত হয়।

প্রথম ও দ্বিতীয় পর্ব শেষে স্বপ্নের ফাইনালে উঠার গৌরব অর্জন করেন শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা বাজারের রিজু-কাজল ও উপজেলা জালঝাড়া গ্রামের রিজভী-আরাফাত জুটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক পর্যাকে জালঝাড়া গ্রামের রিজভী-আরাফাত জুটি’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চিনাটোলা বাজারের রিজু-কাজল জুটি।

এ সময় বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ ও খেলাটির শুভ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বুলবুল হাসান, উপজেলা থানা বিএনপির সদস্য ও সাবেক মেম্বর ফজলুর রহমান, উপজেলা যুবদল নেতা শ্যামকুড় ইউনিয়নের কৃর্তীসন্তান ক্রীড়া প্রেমি মেহেদী হাসান টগর, যুবদল নেতা মোশাররফ হোসেন, এস, এম সবুজ, সাদ্দাম, আশিক, মফিজুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।

খেলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন, আল-আমীন হোসেন, মেহেদী হাসান রাজ, নাজমুল, তামিম, রিফাত, জিহাদ, আব্দুর রহমান প্রমুখ।