মণিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে ” সামাজিক উন্নয়ন সংঘ” নামে একটি সেবামূলক সংগঠন, দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।

বুধবার (১২ই মে) সকাল ১১ ঘটিকায় উপজেলার খানপুর ইউনিয়নের গোবিন্দপুর আশ্রয়ন প্রকল্প( গুচ্ছগ্রাম)’র ৪০টি পরিবারসহ গ্রামটির সর্বমোট ৭০ পরিবারের মাঝে সেমাই, চিনি, বাদাম,কিসমিস, সাবান ও মাক্স বিতরণ করেছে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম এম রায়হান হোসেন, সহ-সভাপতি আবু হুরায়রা, সাধারণ সম্পাদক মাবিয়া রহমান, সহ- সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত, সদস্য সদেব কুমার পালসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনটির সভাপতি এম এম রায়হান আহম্মেদ তার বক্তব্যে বলেন, আমরা আপনাদের মাঝে ভোট চাইতে আসিনি,এসেছি আপনাদের সন্তান হিসেবে সামান্য কিছু উপহার দিতে।আপনারা দোয়া করবেন যেন আমরা সমাজে অবহেলিত মানুষের পাশে সামান্য হলেও সহযোগিতার হাত বাড়াতে পারি।

সাধারণ সম্পাদক মাবিয়া রহমান বলেন, ২০১৮ সালের ১৬ই ডিসেম্বরে সম্পূর্ণ সেবামূলক কাজের উদ্দেশে ”সামাজিক উন্নয়ন সংঘ” নামে স্বেচ্ছাসেবি সংগঠনটির যাত্রা শুরু হয়।

প্রতি বছর ঈদ ও শীতে বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ায় সংগঠনটি।করোনাকালীন সময়ে ও বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছি।