সমবায় শক্তি, সমবায় মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাটিরাঙ্গা ট্রাক্টর মালিক সমবায় সমিতি এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় সোমবার(০১নভেম্বর)সকালে সমিতির উদ্ভোদন উপলক্ষে নতুন পাড়া,০২ নং ওয়ার্ড সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আগত অতিথিবৃন্দ ফিতা কেটে সমিতির শুভ উদ্বোধন ঘোষনা করেন।

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর মেয়র শামছুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খান,আলাউদ্দিন লিটন, মোহাম্মদ আলী সৈকত ইসলাম প্রমুখ।

সংগঠনের সভাপতি আব্দুল মালেক মাটিরাঙ্গা ট্রাক্টর সমবায় সমিতির সাফল্য কামনায় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। মাটিরাঙ্গা ট্রাক্টর সমবায় সমিতির সকল সদস্যবৃন্দসহ অত্র এলাকর গন্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত মাটিরাঙ্গা ট্রাক্টর মালিক সমবায় সমিতির রেজিঃ নং-২৩/২১(খাগড়া