
মঠবাড়িয়ার মিরুখালী বাজার নিবাসী বিশিষ্ট সমাজ সেবক সৌদী ও প্রবাসী আহম্মেদ কলিম প্রায় এক হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরন করেছেন। আহম্মেদ কলিম ৩নং মিরুখালী ইউপি সদস্য আলহাজ্ব মোয়াজ্জেম হোসেনের ছেলে।
মানবতার কল্যানের মহান ব্রত নিয়ে বিতরণ কৃত প্রতিটি উপহার প্যাকেটে রয়েছে চিনি ২কেজি, সেমাই ২প্যাকেট, গুড়া দুধ ৪০০গ্রাম, খেজুর আধা কেজি, চিড়া ১কেজি, মুড়ি আধা কেজি, ছোলাবুট ১কেজি, তৈল ১লিটার, ট্যাং ১প্যাকেট, সাবান ১টি, গরম মশলা ও কিসমিস। স্বাস্থ বিধি লংঘনের ঝুকি না নিয়ে প্রতিটি ঘরে ঘরে উপহার প্যাকেট পৌছে দেয়া হয়।
আহম্মদ কলিম যশোর মনিরামপুর উপজেলার বিজয়রামপুরের সাংবাদিক আবদুল্লাহ আল মামুন কে জানান করোনার কারনে অনেকেই কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। তারা কারো কাছে হাত পাততেও পারছেনা।
এসব লোকের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার বিতরনের উদ্যোগ নিয়েছেন বলে তিনি।আহম্মেদ কলিম আরও জানান তার এ মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।