
মোঃ মাসুম বিল্লাল,মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা বাজারে মানবসেবা সংঘ এর উদ্যোগে (২৩ নভেম্বর-২৫) রবিবার সকাল ১১.০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৬.০০ ঘটিকা পর্যন্ত গরিব দুঃস্থ ও অসহায় মানুষের জন্য স্বল্প খরচে একদিনের চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।
শত শত মানুষের মন কেড়েছে এই মানবসেবা সংঘ প্রতিষ্ঠান,গরিবদের পাশে থেকে সহযোগিতা করে আসছেন একটি অরাজনৈতিক সংগঠন মানব সেবা সংগঠন,সংগঠনটিতে স্বল্প খরচে রোগী দেখছেন ডাক্তার পল্লব মন্ডল আই মিত্র অপটিক্যাল আই মিত্র প্রকল্প, অত্যাধুনিক মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের চিকিৎসা করা হয়েছে বলে জানান ,মানব সেবা সংঘ এর সভাপতি মোঃ মেহেদী হাসান।
গরিব অসহায় মানুষের জন্য স্বল্প খরচে একদিনের চক্ষু সেবায় মোঃ মেহেদী হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম (রবি) বিশিষ্ট সমাজসেবক শ্যামকুড় ইউনিয়ন,এবং উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম সহকারী শিক্ষক চিনাটোলা কলেজ,স্বপন চ্যাটার্জী পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সম্পাদক ও এনামুল হাসান সদস্য সহ প্রমুখ।
চক্ষু চিকিৎসা নিতে আসা আমিনপুর গ্রামের মোছাঃ মরিয়াম বেগম জানান এরকম অল্প খরচের মধ্যে যদি চোখের বিভিন্ন সমস্যা সমাধান হয়ে যায় তাহলে আমাদের এরকম সেবা গ্রামের পরিবেশে ভালো হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।