এস.এম রুবেল আকন্দ: ময়মনসিংহ চারটি জেলার (নেত্রকোনা, জামালপুর, শেরপুর ও ময়মনসিংহ উদ্যোক্তাদের নিয়ে উই আয়োজন করেছিল ‘ময়মনসিংহ উদ‍্যোক্তা মিটআপ ২০২১’ শীর্ষক বিভাগীয় মিটআপ।
 
শুক্রবার (৪ জুন) ময়মনসিংহ জেলা ধানসিঁড়ি রেস্টুরেন্টে দিনব্যাপী এ মিটআপ হয়।
 
এতে প্রধান অতিথি ছিলেন,ময়মনসিংহ রয়েল মিডিয়া কলেজের জীববিজ্ঞান এর লেকচারার ও (উদ‍্যোক্তা ময়মনসিংহ এডমিন) মোঃ নাসের সরকার। এছাড়াও বিশেষ অথিতি ছিলেন, মডারেটর লুৎফুন নাহার সোমা,
লিপি জামান, মৈত্রী পাল, সুজলা মনি ও কনিকা কাব্য।
 
অনুষ্ঠান প্রাঙ্গণে ১৫টি স্টল ছিল। এতে উদ্যোক্তারা নিজেদের পণ্য ও ব্যবসাকে প্রদর্শন করেছেন। প্রায় ২৮টি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান অনুষ্ঠানে স্পন্সর করেছে। ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী পণ্যকে সবার সামনে তুলে ধরতে ভেন্যু সাজানো থেকে শুরু করে খাবারে পর্যন্ত ছিল দেশীয় পণ্যের ছোঁয়া। অনুষ্ঠানের মূল ও প্রধান আকর্ষণ ছিল ময়মনসিংহ দেশীয় পণ্যের একটি ফ্যাশন শো’র আয়োজন। যেখানে প্রদর্শন করা হয়েছে টাঙ্গাইলের সব ঐতিহ্যবাহী পণ্য শাড়ি, সালোয়ার-কামিজ, ব্রাইডাল ওয়েস্টার্ন ড্রেসও ছিল। মেয়েদের পাশাপাশি ছেলেরাও তাদের খাদি পাঞ্জাবিকে উপস্থাপন করেছিল দর্শকদের সামনে।
 
মোঃ নাসের সরকার তার বক্তব্যে বলেন, ‘বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে নারীদের স্বাবলম্বী করতে হবে। প্রতিটি জেলায় তাদের লোকাল পণ্য রয়েছে। এই পণ্যগুলো নিয়ে উদ্যোক্তারা কীভাবে কাজ করবে, সেই প্ল্যাটফর্ম আসলে তাদের জন্য বেশি দরকার।’
 
লুৎফুন নাহার সোমা তার বক্তব্যে বলেন, ‘শুধু ময়মনসিংহ নয় বিভিন্ন জেলা থেকে উদ্যোক্তারা এসেছেন আজকের এই বিভাগীয় মিটআপে। এমন আয়োজনে আসতে পেরে খুবই ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছি সব উদ্যোক্তার শেখার ও জানার আগ্রহ প্রবল। আপনাদের এই জানার আগ্রহ থেকেই করোনাকালীন সময়ে ৩০০ এর বেশি লাখপতি বিক্রেতা তৈরি করতে পেরেছি। আপনাদের সেই আগ্রহ আছে বলেই নিজেরা স্বাবলম্বী হতে পেরেছেন ও পরিবারের হাল ধরতে পেরেছেন।
 
’লিপি জামান বলেন, ‘‘প্রথমেই উদ‍্যোক্তা ময়মনসিংহ ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই গ্রুপে কাজের যোগ্য মনে করার জন্য। মূলত আমাদের উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং, পারষ্পরিক সম্পর্ক মজবুত করার জন্যই দেশের বিভিন্ন জেলায় মিটআপের আয়োজন করা হয়েছে। আমরা ময়মনসিংহবাসী এমন মিটআপে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত।
 
বর্তমানে উই দেশি পণ্যের সবচেয়ে বড় প্লাটফর্ম। এখানে দেশের হাজার হাজার নারী উদ্যোক্তা একত্রিত হয়ে নিজেদের পণ্য নিয়ে কাজ করার সুযোগ পেয়েছে। এই মিটআপকে সফল করার জন্য আমাকে যারা সাপোর্ট করে গেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’’
সবশেষে ৩০জন বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন, উদ‍্যোক্তা ময়মনসিংহ এডমিন মোঃ নাসের সরকার।