
আজ ২১ রমজান যশোর জেলার শার্শা উপজেলায় মানবতার ফেরিওয়ালা নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইফতারি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার বিকাল পাঁচ ঘটিকায় সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে গোগা ইউনিয়নের ইছাপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় প্রায় ১৫০জন এতিম বাচ্চাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সংগঠনের সভাপতি জানাই রক্ত দানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিয়োজিত আছেন তারা, আরও বলেন সব সময় যেনো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে পারে সেই জন্য সংগঠনের সকল সদস্যের বিশেষভাবে আহবান জানান তিনি।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাপুর হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক সজিব মল্লিক, সংগঠনের সভাপতি রিদয় হোসেন সম্মানিত সদস্য আবু বক্কর,ইয়ানুর,সোলাইমান, রাব্বি হোসেন,তৌহিদুর রহমান,মেহেদী আফরোজ শাওনসহ আর অনেকই।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।