
আজ ২৪শে এপ্রিল বগুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের সন্ধানে ৬৪ জেলা এর উদ্যোগে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় হয়।
রবিবার সকাল ১০ ঘটিকা থেকে শুরু করে বিকাল ৪টা পযর্ন্ত বগুড়ার জেলার দুপচাঁচিয়া থানার দামকুড়ি পৌঁওতা ইউনিয়নে তাদের কার্যক্রম শুরু হয়।সেখানে প্রায় চার শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে তাদের মুখে হাসি ফুটিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের সন্ধানে ৬৪ জেলার সদস্যরা।
এ সময়ে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের সন্ধান ৬৪ জেলার সদস্য সোয়েব খানের কাছ থেকে জানা যায়- মুমূর্ষু রোগীকে রক্ত দানের পাশাপাশি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী মূলক কর্মকান্ড ও বিভিন্ন স্থানে বিনামূল্যে রক্তের গ্রুপ ক্যাম্পিং করে জনসচেতন বৃদ্ধি করে তারা। তিনি আরও জানাই ভবিষ্যৎতে ৬৪ জেলায় তাদের কর্মকাণ্ড বিস্তার লাভ করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনের সদস্যরা।
উক্ত ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতায় ছিল হেলথ কেয়ার দুপচাঁচিয়া,বগুড়া।সার্বিক পরিচালনায় ছিলেন রনি,সুজুন,মুত্তালিব, আলামিন, সোয়েব খানসহ আরও অনেকই।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।