
মিলনায়তন পরিপূর্ণ দর্শকের উপস্থিতিতে নৃত্যশিল্পীদের পরিবেশনায় পালিত হলো রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী।
রাজশাহীর জ্যেষ্ঠ নৃত্যশিল্পীদের সমন্বয়ে সম্প্রতি গঠিত সংগঠন “রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোট” জন্মজয়ন্তী অনুষ্ঠানটি আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহীস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার মনোজ কুমার উত্তরীয় পরিয়ে নৃত্য শিল্পী জোটের উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিষিক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিউ গভঃ ডিগ্রি কলেজ রাজশাহীর অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার এবং জেলা শিল্পকলা একাডেমি রাজশাহীর জেলা কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সল।
অনুষ্ঠানের প্রারম্ভে নৃত্য শিল্পী জোটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা রবীন্দ্র ও নজরুল সংগীতের মিশ্রণে দলীয় নৃত্য পরিবেশন করেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন সোনিয়া পাল ওলি এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন খালেদ হাসান মিলু ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটন।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ যেমন বিশ্বকবি তেমনি কাজী নজরুল ইসলাম বিশ্বমানবতার কবি। রবীন্দ্র – নজরুল আদর্শকে বাঙালির অস্তিত্বের ধ্বজা হিসেবে বক্তারা উল্লেখ করেন। সভাপতিত্ব করেন উত্তরাঞ্চলের নৃত্য শিল্পীদের অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নৃত্যগুরু হাসিব পান্না।
সাংস্কৃতিক পর্বে নৃত্যসন্ধ্যায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহ- নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী, স্পন্দন নৃত্যালয়, ঝংকার নৃত্য শিল্পী গোষ্ঠী, উৎপত্তি নৃত্যাশ্রম, রিমঝিম সাংস্কৃতিক গোষ্ঠী, নৃত্যকুঞ্জ, সোহাগ ডান্স গ্রুপ, চিত্র গীতি নৃত্য শিক্ষালয়, শাপলা কালচারাল একাডেমি ও নৃত্য বিভাগ – বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহী। কমিটির উপদেষ্টা হাসিব পান্না, অসিত কুমার প্রামাণিক, আসফিয়া জেবীন রিংকু, সুজন সেন ও নাহাফুজা রনি। সভাপতি কাবেরী সরকার, সহ-সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক সোনিয়া পাল ওলি, যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক মৌমিতা সরকার টুম্পা, সহ -সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রিপন, দপ্তর সম্পাদক আয়েশা আক্তার ডালিয়া, সহ-দপ্তর সম্পাদক অতসী পাল হৃদি, কোষাধ্যক্ষ সাইকা খাতুন শিল্পী, প্রচার সম্পাদক খালিদ হাসান মিলু, সহ-প্রচার সম্পাদক সাদিকা সারোয়ার উপমা, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোহাগ, সহ-সাংস্কৃতিক সম্পাদক নূর হোসেন মিন্টু।
প্রায় দুই শতাধিক নৃত্য শিল্পীদের নৃত্যশৈলী দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠানে নগরীর সাংস্কৃতিক কর্মী, শিক্ষাবিদ্, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন রাজশাহী জেলা মহিলা ভলিবল দলের খেলোয়াড়বৃন্দ।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আবৃত্তি শিল্পী মনিরা রহমান মিঠি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।