মোঃ রিয়াদ গাজী ঝালকাঠি জেলা প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষে ‘ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শোকের ৪৬’ শিরোনাম শহরের বাসস্ট্যান্ড বিজয় উল্লাস চত্বরে তিনদিন ব্যাপী দেয়ালিকা প্রদর্শনীর আয়োজন করেছে তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশন।

আজ বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার। এসময় উপস্থিত ছিলেন নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিলন কান্তি দাস, তারুণ্যের নলছিটির কনভেনর খালেদ সাইফুল্লাহ, কো কনভেনর তাহমিদ আল মাহফুজ, মাহাবুব তালুকদার, আরাফাত হোসেন।

পৌর কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ তমাল, দপ্তর সম্পাদক রাব্বি খলিফা, সাঈফ সাইদ, মেহেদী হাসান, সাথী আক্তার, আরাফাত হোসেন, সাব্বির হোসেন, হাসান গাজী, মেহেরাব হোসেন তালুকদার, নাঈম হোসাইন, সুমি আক্তার প্রমুখ