পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যশোর মনিরামপুরের দূর্বাডাঙ্গা ইউনিয়নের শুক্রবার সুবিধাবঞ্চিত ও অসহায়-দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে স্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা সংঘ সংগঠনে’র উদ্যোগে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে সদস্যরা দূর্বাডাঙ্গা বাজারে এ উপহার সামগ্রী বিতরণ করেছেন। ঈদের আগে উপহার সামগ্রী পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।
সেবা সংঘ সংগঠনে’র সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা সমাজের সকলকে নিয়ে এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। সেই লক্ষ্যে ২শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই ঈদ সবার জন্য আরো মঙ্গলময় এবং আনন্দে কাটুক এই আশা রাখি। সমাজের যারা বিত্তবান আছেন, তারা এগিয়ে এলে আমাদের সমাজে কষ্ট ও অভাব কমে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন সেবা সংঘের সহ-সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক, আল হেলাল, ফারুক হোসেন, মাহবুবুর রহমান,অলিয়ার প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।