
মণিরামপুর প্রতিনিধিঃ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২২ ও বাঙ্গালীর গৌরব বিজয়ের মাসে মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বরে শুভ যাত্রা ও শুভ উদ্বোধন করবে কলম কথা ফাউন্ডেশন।
এরই সাংগঠনিক বিষয়ে জরুরি আলোচনা ও প্রস্তুতি সভার আয়োজন করে ‘কলম কথা ফাউন্ডেশন। এ সময়ে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুল্লাহ, মোঃ তহিদুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, আবু রায়হান, সুমন বিশ্বাস, মোঃ মাহমুদুল হাসান, অরবিন্দু দাস, সৌরভ রায়, মোঃ তুহিনুর রহমানসহ মানবসেবায় আত্মনিয়োগকারী স্বেচ্ছাসেবকবৃন্দ।
এসময়ে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় অনলাইন পত্রিকা দৈনিক কলম কথা’র প্রকাশক ও সম্পাদক সুমন চক্রবর্তী। আলোচনা সভায় ‘সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন ‘কলম কথা ফাউন্ডেশনের আগামী ১৬ই ডিসেম্বরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।