
শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সাথে ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাথে এক মতবিনিময় সভা গতকাল শুক্রবার (১৪ জানুয়ারী’২২) রাত ৮ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি কার্যালয়ে নগর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মাওলানা ইমরান হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নোমান, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমিরুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক এইচ এম খালিদ সাইফুল্লাহ।
মতবিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদৌস গাজী সুমন, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, মোঃ আব্দুস সবুর, মোঃ আরিফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ ডালিম হাওলাদার, মোঃ মমিনুল ইসলাম নাসিব, মোঃ শিমুল।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোঃ মঈনুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ইসলাম আবির, আব্দুল্লাহ আল মামুন, মেহেদি হাসান মুন্না, ইমাম হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ ইসলামী যুব আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক ও সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।