
ঠাকুরগাঁও সদর উপজেলার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সদর উপজেলা পরিষদের আয়োজনে বুধবার দুপুরে (২৫মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান এর সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এমপি রমেশ চন্দ্র সেন।
এক বছরের আয় ধরা হয়েছে ৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৮শত ২৬ টাকা। এর বিপরীতে অনুন্নয়ন খাতে ব্যয় বাদ দিয়ে ১৪ টি খাতে জনস্বার্থে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৬শ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস্ চেয়ারম্যান মাসহুরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশীদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মো: আব্দুল লতিফ লিটু, পূর্বপশ্চিমবিডি নিউজের জেলা প্রতিনিধি ও ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির প্রচার সম্পাদক মো: রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক, বিটিভি’র জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক, নয়া শতাব্দী’র জেলা প্রতিনিধি রবিউল এহসান রিপন সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকগণ।
উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো বলেন, আমরা সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।