মণিরামপুর প্রতিনিধিঃ বিএনপির  ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও যুগ্ম-মহাসচিব আব্দুস সালামকে মণিরামপুর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের বহরে হাজির উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডঃ শহীদ মোঃ ইকবাল হোসেন। গত রোববার দুপুরে ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে হঠাৎ এ সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিতান্তই শ্রদ্ধা ছাড়া কিছুই না ও কেন্দ্রীয় দুই নেতা নতুন দায়িত্ব প্রাপ্তিতে দীর্ঘদিনের বিএনপির রাজনৈতিক সু-সম্পর্কের কর্তব্যর অংশ হিসাবে স্বাক্ষাত শেষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে বলে জানা গেছে। শুভেচ্ছা জানানোর মুহূর্তে ভারপ্রাপ্ত মহাসচিব ও যুগ্ম মহাসচিব মনিরামপুরের নেতৃবৃন্দকে ধন্যবাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে তৃনমূল পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী করতে আহবান রেখেছেন। এ সময় অর্ধশতাধিক নেতৃবৃন্দের অব্যাহতি প্রত্যাহারের জন্যে ভারপ্রাপ্ত মহাসচিবের মাধ্যমে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বরাবর আবেদন জমা প্রদান করা হয় বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেল। বিশ্বস্ত সূত্রে জানা যায়, মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নেতৃত্বে পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ রোববার(৩০শে আগষ্ট) দুপুর ১২ টার দিকে ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব আব্দুস সালামের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

‎উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় হাজারো নেতাকর্মী সমর্থকদের আবেগ ও চাপের মুখে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় এ্যাডঃ শহীদ মোঃ ইকবাল হোসেন’কে আচরনবিধি লঙ্ঘনের দায়ে দল থেকে বহিস্কার করে বিএনপি। যা নিজে স্বীকার করে চলতি এ প্রতিবেদকে সাবেক সভাপতি শহীদ ইকবাল জানান যে, হয়তো আমার ভুল ছিল।