মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়ন ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ই মার্চ শুক্রবার আসরবাদ মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে কালারহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে ইসলামী যুব আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, জামায়াত নেতা এ্যাডভোকেট তাজউদ্দীন, মাজুম বিল্লাহ, মণিরামপুর ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, ইসলামী আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল, ইসলামী যুব আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।