মণিরামপুর প্রতিনিধিঃ যশোর-৫ (মণিরামপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি হঠাৎ শারীরিক ভাবে অসুস্থ হয়ে ইবনে সিনা হাসপাতাল যশোরে চিকিৎসাধীন রয়েছেন। এ্যাডঃ গাজী এনামুল হকের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তাঁর সুস্থতা কামনায় দোয়া প্রত্যাশা করা হয়েছে।

বেশ কিছুদিন যাবৎ যশোর-৫ (মণিরামপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি অসুস্থতায় ভুগছিলেন এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ ও চেক-আপ করাচ্ছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় বিশ্রামে থাকাকালীন গত ১৯ অক্টোবর দিবাগত রাত ১ টায় হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সযোগে তাঁকে ইবনে সিনা হাসপাতাল যশোরে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

কর্তব্যরত চিকিৎসকেরা এই মুহূর্তে গাজী এনামুল হকের সহিত সকল প্রকার সাক্ষাৎ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। তাই সকল শুভাকাঙ্ক্ষী, দলীয় নেতাকর্মী ও সহকর্মীদের হাসপাতালে ভিড় না করে নিজ অবস্থান থেকে দোয়া করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।