
ডা. আজাদ খান, বিভাগীয় ব্যুরো চিফ ময়মনসিংহ: রবিবার (০১ সেপ্টেম্বর) বিকেলে শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জামালপুর জেলা বিএনপির আয়োজনে বন্যার্তদের জন্য সাহায্য চেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী ফজলুল হকের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: ওয়ারেছ আলী মামুন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো: লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান হারুন, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সকল নেতাকর্মীদের মধ্যে থেকে বন্যার্তদের সহায়তার জন্য ত্রাণের অর্থ সংগ্রহ করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।