
মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর উপজেলার গণ মানুষের শ্রদ্ধা, ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন মনিরামপুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক ১২ নং শ্যামকুড় ইউনিয়নের কৃতি সন্তান আসাদুজ্জামান মিন্টু ।
গতকাল ( ২৭ মার্চ) বুধবার বিকালে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সুন্দলপুর বাজারে এই গনসংবর্ধনার আয়োজন করে ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ,যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ । মদিনাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার বিএনপি অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য আলহাজ্ব মোঃ মুসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জবাব জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান হাফিজ, ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম উপজেলা ছাত্রদলের আহবায়ক ইউনুছ আলী জুয়েল , ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হযরত আলী সাধারণ সম্পাদক রকি সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । সংবর্ধনা অনুষ্ঠানে আসাদুজ্জামান মিন্টু বলেন ক্ষমতার অপব্যবহার করে কেউ কোনদিন টিকে থাকতে পারেনি । এমন কর্ম করতে হবে যেন দেশ এবং দেশের মানুষের জন্য কল্যাণকর হয় । উক্ত গনসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব । সবশেষে দেশবাসী ও মুসলিম উম্মার শান্তি কামনা করে অনুষ্ঠান শেষ হয় ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।