, , | ই-পেপার | আজকের পত্রিকা | আর্কাইভ | কনভার্টার । অর্গানাইজেশন
Kolom Kotha Logo
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধূলা
  • বিনোদন
  • ক্যাম্পাস
  • বাণিজ্য
  • প্রবাস
  • অন্যান্য
    • আইন ও আদালত
    • মুক্তিযুদ্ধ
    • ইতিহাস ঐতিহ্য
    • মন্ত্রী কথন
    • প্রশাসন
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ক্যারিয়ার
    • জীবন যাপন
    • ক্যাম্পাস
    • ফটো গ্যালারী
    • সাহিত্য
    • সম্পাদকীয়
    • শিক্ষা
    • নির্বাচন
    • উদ্যোক্তা
    • নারী ও শিশু
    • কৃষি ও কৃষক
    • বাণিজ্য
    • ভ্রমণ
    • প্রবাস
    • কলাম
    • গণমাধ্যম
    • লাইফস্টাইল
    • চাকরি নিয়োগ
    • অপরাধ
    • ধর্ম
    • ইসলাম
    • অর্থ-উন্নয়ন
    • অণুসন্ধান
    • মত-দ্বিমত
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • শিক্ষা
  • খেলাধূলা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য
  • ভ্রমণ
  • লাইফস্টাইল
Home / রাজনীতি

বিএনপি নির্বাচনে অংশ নিতে ভয় পায় : কৃষিমন্ত্রী

ঢাকা বিভাগীয় ব্যুরো
সেপ্টেম্বর ১৯, ২০২১, ৮:০৮ অপরাহ্ন | অনলাইন সংস্করণ
ক+ ক-
জাহাঙ্গীর আলম,টাঙ্গাইলঃ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, জনবিচ্ছিন্ন বিএনপি নির্বাচনে আসে না- বরং নির্বাচনকে ভয় পায়। তারা নির্বাচনে অংশগ্রহণ না করে চোরাগলি পথে ক্ষমতায় আসতে নানা পায়তারা করছে। কিন্তু ক্ষমতায় আসতে হলে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটে জয়ী হয়েই আসতে হবে। তিনি বলেন, বাংলাদেশের যে কোন নির্বাচন করবে নির্বাচন কমিশন। সেটি সংবিধানে সুস্পষ্টভাবে বলা হয়েছে। বাংলাদেশে কোন নিরপেক্ষ সরকার হবে না। কোন তত্ত্বাবধায়ক সরকার হবে না। বাংলাদেশে হবে সাংবিধানিক সরকার। সংবিধানের আলোকে আগামী দিনের নির্বাচন হবে।
মন্ত্রী বলেন, নির্বাচনের দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। যে নির্বাচন কমিশনের উপরে কোন সরকার, কোন প্রধানমন্ত্রী, কোন স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নাই। স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে নিয়ন্ত্রণ করতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনী স্বাধীনভাবে কাজ করতে পারবে। এর ফলে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচনের এখনও আড়াই বছর সময় রয়েছে। ওই নির্বাচনকে কেন্দ্র করে আবারো বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। বিএনপির প্রতি হুশিয়ারী উচ্চারণ করে কৃষিমন্ত্রী বলেন, আন্দোলনের ভয় আপনারা দেখাবেন না। কারণ আন্দোলন দেখে আমরা ভয় পাই না। আপনাদের আন্দোলন ২০১৩ সালে মোকাবিলা করেছি, ২০১৬ সালেও করেছি। হেফাজতকে মোকাবিলা করেছি। ইনশাল্লাহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর এখন অনেক সক্ষমতা। তারা অনেক সুশৃঙ্খল, তারা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছে। জঙ্গীদের মোকাবিলা করে সারা পৃথিবীতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রশংসা অর্জন করেছে।
শনিবার(১৮ সেপ্টেম্বর) সকালে মধুপুর পৌরসভা মিলনায়তন, দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজ ও টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে তিনিটি পৃথক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপির দুঃশাসন, অপশাসন, সন্ত্রাস ও অর্থনীতিকে ধ্বংস করার কারণে তাদের পায়ের নিচে থেকে মাটি সরে গেছে। তাদের সাথে জনগণ নেই। তারা আন্দোলনের ডাক দিলে জনগণ সাড়া দেয় না। বিএনপি ২০১৫ সালে ৯০ দিনের হরতাল-অবরোধের নামে ৫০০ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এর চেয়ে বর্বরতা ও সহিংসতা কি হতে পারে? শ’ শ’ গাড়ি পুড়িয়েছে। ৯০ দিন দেশকে অচল করে রেখেছিল। সে সকল সন্ত্রাস মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নের জন্য সারা পৃথিবীতে বাংলাদেশ প্রশংসিত হচ্ছে। সারা পৃথিবী আমাদেরকে স্যালুট করে। আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. রাজ্জাক বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব নির্বাচন কমিশনকে, আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ সহায়তা করা এবং সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া। রাজনৈতিকভাবে যদি কোনো আন্দোলন আসে, তাহলে আমরা সেই আন্দোলকে মোকাবিলা করব। সংসদ ভবন এলাকায় জিয়াউর রহমানের কবরের বিষয়ে মন্ত্রী বলেন, জিয়ার কবর নিয়ে কোন বিতর্ক নেই। আমরা শুনেছি, অনেক বিএনপি নেতা বলেছে, সাবেক প্রেসিডেন্ট এরশাদও বলেছে- যে লাশটি এসেছিল সে লাশটি নাকি একজন সেনা কর্মকর্তার। তবে সেটি জিয়ার কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, আওয়ামীলীগ সরকার গঠন করে উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রতিটি ক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। বাংলাদেশে আজ খাদ্যের কষ্ট ও হাহাকার নেই। করোনা মহামারীর মধ্যেও উন্নত দেশের মানুষ হিমশিম খাচ্ছে। জীবন ও জীবিকাকে সমন্বয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি সুন্দর অবস্থানে রেখেছে- যে কারণে দেশে বিপর্যয় নেমে আসেনি। পরে তিনি টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর খান বীর বিক্রমের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। জেলা শ্রমিক ফেডারেশনর ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি, জেলা আ’লীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি, বিশিষ্ট কবি ও বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব, ৭১’- এ কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান বীর মুক্তিযোদ্ধা আবু মো. এনায়েত করিম প্রমুখ। সভায় শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে শনিবার সকালে মন্ত্রী মধুপুর পৌরসভা মিলনায়তনে করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন।
কৃষিমন্ত্রী নির্বাচন বিএনপি ভয়

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন

দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

দৈনিক কলম কথা

ব্যস্ততম মহাসড়কের ২’শ মিটারের মধ্যে ৫০ টি গর্ত, বেরিয়ে পড়েছে রড-যেকোন সময় ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা

নড়াইলে অবৈধ দখলমুক্ত হলো বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতি

নড়াইল হরি গুরুচাঁদ মতুয়া মিশনের পক্ষ থেকে  শ্রীমতি সুবর্ণা ঠাকুরকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মণিরামপুরে গ্রাহকদের কয়েক কোটি টাকা হাতিয়েছে প্রত্যয় ও নবজীবন সমবায় সমিতি

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত হবে

গোদাগাড়ীর টপ সয়েল মাফিয়া কামরুজ্জামানের দাপট, তথ্যদাতাকে প্রাণনাশের হুমকি

রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্হান কর্মসুচী

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

মণিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

‎​‘তারেক রহমান সবচেয়ে বড় মাস্তান’ : বাগমারায় অধ্যক্ষের বক্তব্যে তোলপাড়

শরীর দুর্বল হওয়ার কারণ, লক্ষণ ও প্রতিকার

৩রা মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’কে “জাতির জনক” উপাধি দেওয়া হয়।

ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১৩০০+) 

এক ফোটা বীর্যে কত ফোটা রক্ত থাকে?

বিশ্ব দিবস তালিকা সমূহ

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন:-

১৫ টি অনুপ্রেরণামূলক হাদিস, যা আপনাকে যেকোনো কাজে অনুপ্রেরণা দিবে

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষামূলক বাণী ও উক্তি

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষামূলক বাণী ও উক্তি

শেরে বাংলা এ কে ফজলুল হকের উক্তি ও বাণী

পুরুষদের ফাইমোসিস রোগ সম্পর্কে না জানা কিছু কথা

সম্পাদকঃ সুমন চক্রবর্তী

  • English
  • Discovery
  • ই-পেপার
  • আজকের পত্রিকা
  • কনভার্টার
  • অর্গানাইজেশন
  • যোগাযোগ
  • আমরা
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

আমাদের সঙ্গে থাকুন

  • যোগাযোগ
  • আমরা
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা

স্বত্ব © ২০২৩ । কলম কথা লিমিটেড