নিজস্ব প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মণিরামপুর উপজেলা শাখার মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদুল হক।
সভায় সংগঠনের চলমান কার্যক্রমের মূল্যায়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার বিষয়ে আলোচনা হয়। বক্তারা সংগঠনের আদর্শ বাস্তবায়ন, যুবসমাজকে নৈতিক ও আদর্শিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং দাওয়াতি কার্যক্রম জোরদারে নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।সভায় বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ-সভাপতি ডা. আহসান হাবীব।এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, দপ্তর সম্পাদক বুলবুল আহমেদ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থবিষয়ক সম্পাদক আবু রায়হান, দাওয়াত ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মুফতি জুবায়ের আহমেদ, উপ-সম্পাদক মুফতি সায়াদ, আব্দুর রহিমসহ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সভায় সংগঠনের আসন্ন কর্মসূচি সফল করার লক্ষ্যে সকল নেতাকর্মীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।