
এস এম তাজাম্মুল,মণিরামপুর কলেজ ক্যাম্পাস থেকে ফিরেঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ছাত্র সংগঠন ছাত্রদল সহ বিভিন্ন অংগসংগঠনের রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় সংকটময় মুহূর্তে ২০১৮ সালে মণিরামপুর কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রকৃতি/সৃষ্টি প্রেম একটি পরিছন্ন জনদর্পণে ছাত্রদলের রাজনীতি একমাত্র বাহক মনে করে স্বৈরাচার শাষক আ”লীগের নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের চলমান সংঘাতকে পেছনে ফেলে মণিরামপুর কলেজ ক্যাম্পাস থেকেই ছাত্রদলের রাজনীতিকে লালন ও সাবেক রাষ্ট্রপ্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে ছাত্রদলে প্রবেশ। এমনটাই মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাস ঘুরে ঘুরে বলছিলেন যশোর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন।
একাদশ-দ্বাদশ২০১৯/২০ শিক্ষা সেশনের ১ম বর্ষে জাকারিয়া কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের একনিষ্ঠ কর্মী হিসাবে পরিচিতি লাভ করলেও পরিছন্ন ও ছাত্রবান্ধব বিবেচিত হলে নিয়মমেনে যশোর জেলা ছাত্রদলের কমিটিতে সুযোগ পান। কলেজ ক্যাম্পাস ছাড়িয়ে মণিরামপুর উপজেলা ও পৌরসভার ভিতরে স্বেচ্ছাসেবামূলক কাজ- খেলাধুলা, এমন কি স্বৈরাচার পতনে ছাত্র-জনতার আন্দোলনেও জাকারিয়া নিজেকে মেলে ধরার চেষ্টা করে গেছেন। মণিরামপুরে সকল রাজনৈতিক মহলে সিনিয়র জুনিয়র এমনকি উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতিরও খুব স্নেহের পাত্র মণিরামপুর সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেনের ৩ সন্তানের মধ্যে বড় ছেলে মোঃ জাকারিয়া হোসেন। বর্তমানে মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজে অনার্স ৩য় বর্ষের বাংলায় অধ্যায়নরত।
মেধাবীদের শ্রেনীতে থাকা জাকারিয়ার ব্যাপারে মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজে সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘কলম কথা’র এ জরীপেও এগিয়ে জাকারিয়া।আগুন-সন্ত্রাসের মধ্যেও তার ছাত্রনীতি থেকে পিছপা হননি। স্বৈরাচার আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগের স্মরণকালের নারকীতায় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনে অস্ত্র-বোমা হামলা ছাড়াও কলেজ ক্যাম্পাসেও একাধিক হামলার শিকারও হয়েছেন। কলেজ অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম ফারুখী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ অলিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি এ্যাড শহীদ মোঃ ইকবাল হোসেন সকলেই জাকারিয়ার যোগ্যতা ও মেধার প্রতি ছাত্রদলের নেতৃত্বে তার উপর আস্থা রেখে সন্তোষ প্রকাশ করেছেন।
জাকারিয়ার দীর্ঘ ৭ বছরের ছাত্র রাজনীতির পুরোটা সময় হামলা,মামলা ও নির্যাতনের মধ্য দিয়ে কাটলেও বৃক্ষপ্রেমে ছাত্রদলের উৎসাহ দেখে এবং সাবেক রাষ্ট্রপ্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের ইতিহাসে অনুপ্রাণিত হয়ে মণিরামপুর সরকারি কলেজ শাখার সাধারন ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিছন্ন রাজনীতির দৃষ্টান্ত রাখতে চান মোঃ জাকারিয়া হোসেন।
অত্র কলেজের ছাত্রদলের আসন্ন কাউন্সিলিং ও বর্তমানে কলেজ ক্যাম্পাসে জাকারিয়ার ছাত্ররাজনীতির অবস্থান সম্পর্কে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা ও মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম ফারুখী বর্তমানে তার ক্যাম্পাসে রাজনৈতিক কোন বিশৃঙ্খলা নাই সে-মর্মে ছাত্রদলের কার্যক্রম ও জাকারিয়ার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি মুঠোফোনে যোগাযোগে জানান, ছাত্রদল শান্তি প্রিয়, ছাত্রদল সংঘাতমুক্ত রাজনীতি করে, যোগ্যতা ও মেধা যাচাইয়ে মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীদের মূল্যায়নে ও পরিছন্নতায় যে এগিয়ে থাকবে তাকেই আমরা কলেজ ছাত্রদলের নেতৃত্বে নিয়ে আসব।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।